গত ১ জানুয়ারী নরসিংদীতে বাঞ্চারামপুর উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ নামে একটি সম্পূর্ণ অরাজনৈতিক শিক্ষামূলক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

নরসিংদীসহ বাঞ্ছারামপুর উপজেলার ছাত্র-ছাত্রীদের সার্বিক কল্যাণের স্বার্থে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
নরসিংদী সরকারি কলেজে অধ্যায়নরত মোহাম্মদ আব্দুল্লাহ এ সংগঠনের সভাপতি নির্বাচিত হন।
নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী জনাব ফয়সাল আহমেদ এই সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
গত 2 জানুয়ারি এক সন্ধ্যায় বর্ণিল আয়োজনের মাধ্যমে সংগঠনের উদ্বোধন এবং আংশিক কমিটি প্রকাশ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজখালী ছাত্র কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক জনাব আবু মুসা সরকার।
